Bangladesh ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গোবিন্দগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন পোস্টাল ব্যালট পৌঁছাতে অবহেলা, ভোটাধিকার চর্চায় বাধা নওগাঁয় পে-স্কেলের গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ৪১ বছরের অধ্যক্ষ জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিলেন বলদীআটা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসাইন চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন

মো : অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলার মারাদমোল্লা বাজারে পরিদর্শন করেন চীনা প্রতিনিধি ও ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মকর্তারা।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)। বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় চালকল ও কৃষিশিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে।

সম্প্রতি জেআরডিএম-এর বাস্তবায়নাধীন SMART প্রকল্পের আওতায় উপ-প্রকল্পের সোলার প্যানেল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন- চীনের প্রতিনিধি সাইমুন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের সেলস এক্সিকিউটিভ মোঃ ইয়াসিন আরাফাত।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি সোলার প্যানেলের মাধ্যমে চালকল (রাইস মিল) পরিচালনায় গ্রিন গ্রোথ বা পরিবেশবান্ধব প্রযুক্তি RECP এর ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রকল্পের কারিগরি দিক এবং এর স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সেখানে জেআরডিএম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাইস মিল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন, পরিবেশ ও আরইসিপি অফিসার বুলবুল হোসাইন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামসাদ, শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা এবং প্রকল্পের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উল্লেখ্য, জেআরডিএম বাংলাদেশের উত্তরবঙ্গের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পিকেএসএফ-এর সহযোগিতায় বাস্তবায়িত এই SMART প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু টেকসই প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন

আপডেট সময় : ০৮:০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬