Bangladesh ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোস্টাল ব্যালট পৌঁছাতে অবহেলা, ভোটাধিকার চর্চায় বাধা নওগাঁয় পে-স্কেলের গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ৪১ বছরের অধ্যক্ষ জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিলেন বলদীআটা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসাইন চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। নির্ধারিত সময়ের আগেই বেতন কমিশনের প্রতিবেদন জমা; সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা। নবম পে-স্কেলে বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার: বাস্তবায়ন নিয়ে সরকারের দ্বিধা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

২১ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

২১ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

কমিশন ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে।

অর্থ মন্ত্রণালয় এবং বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনকাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে।

প্রস্তাবিত বেতনকাঠামোতে নিচের দিকে বেতন–ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, বেতন কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এই কমিশনের প্রধান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান। ২১ সদস্যের এ কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন ২০১৫ খ্রিষ্টাব্দের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ।

বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, এটা দ্বিগুণের বেশি বাড়বে বলে জানা গেছে। বর্তমানে সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা। এটা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করা হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১: ৮ করার সুপারিশ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২১ জানুয়ারি বেতন কমিশনের প্রতিবেদন জমা হবে

আপডেট সময় : ০৩:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬