Bangladesh ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নন-এমপিও স্কুল ও কলেজ (অনার্স-মাস্টার্স স্তরসহ) এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি থেকে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৪৬৮ বার পড়া হয়েছে

নন-এমপিও স্কুল ও কলেজ (অনার্স-মাস্টার্স স্তরসহ) এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি থেকে

ছামিউল ইসলাম রিপন (বিশেষ প্রতিনিধি): সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ (অনার্স-মাস্টার্স স্তরসহ) এমপিওভুক্ত করার লক্ষ্যে ২০২৫–২৬ অর্থবছরের জন্য নতুন করে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫” অনুসারে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় স্কুল ও কলেজ উভয় স্তরের প্রতিষ্ঠান আবেদন করতে পারবে।
আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র অনলাইনে নির্ধারিত তিনটি ওয়েবসাইটের মাধ্যমে। এগুলো হলো — মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইট। সংশ্লিষ্ট ওয়েবসাইটে থাকা “Online MPO Application” শিরোনামের লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরাসরি, ই-মেইল বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। এমনকি হার্ডকপির মাধ্যমে জমা দেওয়া আবেদনও বাতিল বলে গণ্য হবে।
এবারের এমপিওভুক্তি কার্যক্রম পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানসমূহ যাচাই করে তালিকা প্রস্তুত করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে সরকার যেকোনো সময় প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে এ গণবিজ্ঞপ্তি জারি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নন-এমপিও স্কুল ও কলেজ (অনার্স-মাস্টার্স স্তরসহ) এমপিওভুক্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি থেকে।

আপডেট সময় : ০৩:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬