Bangladesh ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ম এনটিআরসিএ ( প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান) নিয়োগ পরীক্ষার ভাইভা দ্রুত শুরু করার দাবিতে কর্মসূচি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

সেনাবাহিনীর যৌথ অভিযানে রামু থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর যৌথ অভিযানে রামু থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার

মো:আরিফুল ইসলাম
স্টাফ রিপোর্টার কক্সবাজার |

কক্সবাজারের রামু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে জেসমিন সুলতানা রিয়া নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

সেনা সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান দল রামু এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই নারীর হেফাজত থেকে ২টি পিস্তল, ৪৯ রাউন্ড পিস্তলের গুলি, ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি শর্টগান কার্তুজ, বিভিন্ন দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য অবৈধ বলে নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সেনাবাহিনীর যৌথ অভিযানে রামু থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, নারীসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬