Bangladesh ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পোস্টাল ব্যালট পৌঁছাতে অবহেলা, ভোটাধিকার চর্চায় বাধা নওগাঁয় পে-স্কেলের গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ৪১ বছরের অধ্যক্ষ জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিলেন বলদীআটা ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসাইন চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। নির্ধারিত সময়ের আগেই বেতন কমিশনের প্রতিবেদন জমা; সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা। নবম পে-স্কেলে বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ নওগাঁয় চীনা প্রতিনিধি দলের পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার: বাস্তবায়ন নিয়ে সরকারের দ্বিধা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ল

মো : আরিফুজ্জামান
  • আপডেট সময় : ০৪:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ল
নিউজ ডেস্ক: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় পূর্বে প্রেরিত স্মারকের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে, গত ১৫ নভেম্বর হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, রিট পিটিশন নম্বর- ১৬৭৫৭/২০২৫ মামলায় হাইকোর্ট ৮ সেপ্টেম্বর তারিখে জারি করা ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন–সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করেছে।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেসব প্রতিষ্ঠানে প্রবিধানমালার অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ আরও বাড়ল

আপডেট সময় : ০৪:০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬