Bangladesh ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পূর্বধলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোঃ ওমর ফারুক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

পূর্বধলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোঃ ওমর ফারুক
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর ফারুক। তিনি বর্তমানে পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী কাপাশিয়া দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক (আরবি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের উদ্যোগে গঠিত বাছাই কমিটি শিক্ষাদানের মান, পাঠ পরিকল্পনায় সৃজনশীলতা, শ্রেণিকক্ষ পরিচালনায় দক্ষতা এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে তাঁকে এই সম্মাননার জন্য মনোনীত করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মোঃ ওমর ফারুক বলেন,
“এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে। এর পেছনে প্রতিষ্ঠানের প্রধানের দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষার্থীদের ভালোবাসা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
উল্লেখ্য, মোঃ ওমর ফারুক একজন সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি বর্তমানে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রমে তিনি সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।
প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকদের বিভিন্ন স্তরে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পূর্বধলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোঃ ওমর ফারুক

আপডেট সময় : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬