Bangladesh ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ম এনটিআরসিএ ( প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান) নিয়োগ পরীক্ষার ভাইভা দ্রুত শুরু করার দাবিতে কর্মসূচি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগ, খালে লাফ দিয়ে যুবকের মৃত্যু

মো : অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগ, খালে লাফ দিয়ে যুবকের মৃত্যু।

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের ধাওয়ার মুখে খালে লাফ দিয়ে মিঠন সরকার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার দুপুরে উপজেলার হাট চকগৌরী বাজার সংলগ্ন ডারায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠন সরকার উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাট চকগৌরী বাজারের উত্তর পার্শ্বে টাওয়ার সংলগ্ন এলাকায় দুপুর একটার দিকে এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠন সরকারের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিলে সে দৌড়ে বাজারের উত্তর পাশের খালে লাফ দেন। এর এক পর্যায়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেল ৪ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ডারার পানির নিচ থেকে মিঠন সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগ, খালে লাফ দিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬