Bangladesh ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ম এনটিআরসিএ ( প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান) নিয়োগ পরীক্ষার ভাইভা দ্রুত শুরু করার দাবিতে কর্মসূচি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার

সুমন আরমান
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি আই হসপিটালের চিকিৎসকের বিরুদ্ধে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগী মামলা করেন। এ মামলার পরিপেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগমের এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনো একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমস্যা বাঁ চোখে, ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫