Bangladesh ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নওগাঁয় বিল থেকে চোর চক্রের সদস্যের মরদেহ উদ্ধার

মো : অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নওগাঁয় বিল থেকে চোর চক্রের সদস্যের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় খৈরাল বিল থেকে শাহিনুর ইসলাম (৩৬) নামে চোর চক্রের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (সকাল সাড়ে ১০টায়) উপজেলার কসব ইউনিয়নের শিয়াটা স্কুলসংলগ্ন খৈরাল বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুর ইসলাম বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে গিয়ে স্থানীয় কৃষকরা বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি মান্দা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহটির কাছাকাছি রহিদুল ইসলাম নামের এক ব্যক্তির ডিপ (গভীর নলকূপ) এর ট্রান্সফরমার নামানো অবস্থায় ছিল। মরদেহে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি চোর চক্রের সদস্য হিসেবে পরিচিত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় বিল থেকে চোর চক্রের সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬