Bangladesh ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রথমবার শিক্ষার্থী ভর্তি করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, দুটি বিভাগে ৮০ আসন

মো : অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

প্রথমবার শিক্ষার্থী ভর্তি করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, দুটি বিভাগে ৮০ আসন

নওগাঁ প্রতিনিধিঃ প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে মোট ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ, বি ও সি—এই তিন ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ইউনিট ও বিভাগ ভিত্তিক যোগ্যতা ও শর্তাবলি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১২ জন, বি (মানবিক) ইউনিট থেকে ৮ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ২০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া আইন বিভাগে এ (বিজ্ঞান) ইউনিট থেকে ১৬ জন, বি (মানবিক) ইউনিট থেকে ২০ জন এবং সি (বাণিজ্য) ইউনিট থেকে ৪ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য বিবেচিত হবেন।

উল্লেখ্য যে, গত ১০ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ চালুর অনুমোদন দেয়। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন ও বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে বিভাগ দুটি চালু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রথমবার শিক্ষার্থী ভর্তি করছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, দুটি বিভাগে ৮০ আসন

আপডেট সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬