Bangladesh ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত

মো : অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন নামের এক কোচিং শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কীত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় ‘বিবিসি ব্রিকস’ নামক ইটভাটার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকদফা হামলা চালিয়ে ওই ইটভাটা ভাংচুর করে ও অগ্নি সংযোগ করে স্থানীয়রা।

নিহত শিক্ষক ইমন হোসেন কীত্তিপুর মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা ও বাজারের একটি কোচিং সেন্টারের শিক্ষক।

জানা যায়, নিহত শিক্ষক তার গন্তব্যে যাওয়ার জন্য কোচিং সেন্টার থেকে বেড়িয়ে যায়। এরপর পথে বিবিসি ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ওই ইট ভাটার একটি দ্রুতগামী ট্রাক্টর তাঁকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তায় নেমে আসে। তারা ঘাতক ট্রাক ও ইটভাটার অব্যবস্থাপনার প্রতিবাদে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা কয়েকদফা ইটভাটায় হামলা চালিয়ে ভাংচুর করে অগ্নি সংযোগ করে এবং ভাটার কার্যক্রম বন্ধ করার দাবি জানায়। পরবর্তীতে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইটভাটাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়।

​নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় থানা পুলিশ। এরপর বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত

আপডেট সময় : ০৩:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬