Bangladesh ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিল সহ ৫ দফা দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গত ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছে। নিয়োগ পরীক্ষায় সমতা এবং স্বচ্ছতা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। গত শুক্রবারের নিয়োগ পরীক্ষায় তা লঙ্ঘন করা হয়েছে। আমরা চাই দ্রুত এই পরীক্ষা বাতিল করে পূনরায় পরীক্ষা নেওয়া হোক।

পরীক্ষা বাতিলসহ পরীক্ষার্থীদের ৫ দফা দাবী গুলো হলো, পরীক্ষা বাতিল করে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে। সকল চাকরি পরীক্ষা ঢাকায় নিতে হবে এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার রাখতে হবে। একটি স্বতন্ত্র কমিটি গঠন, তার আওতায় সকল পরীক্ষা নেওয়াসহ একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না। যে সকল প্রতিষ্ঠানে বিগত সালে পরীক্ষার প্রশ্ন ফাঁসের রেকর্ড আছে তাদেরকে কোনো ভাবেই প্রশ্ন প্রনয়ন করার দায়িত্ব দেওয়া যাবে না। যদি কোনো কারনে প্রশ্ন ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয় তাহলে এর সাথে জড়িত সকলকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে শহরের দয়ালের মোড় থেকে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ নিয়ে মুক্তির মোড়ে আসে। এসময় চাকরি প্রার্থী তুষার আহমেদের নেতৃত্বে পরীক্ষার্থী আফরোজা খাতুন, দোলেনা খানম ও শম্পা রানীসহ অন্যরা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬