Bangladesh ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ম এনটিআরসিএ ( প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান) নিয়োগ পরীক্ষার ভাইভা দ্রুত শুরু করার দাবিতে কর্মসূচি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

মালয়েশিয়ায় সবজি ক্ষেত থেকে ৪২ বাংলাদেশিসহ ৬৫ জন আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি সবজি ক্ষেতে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ অন্তত ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দেশটির অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায় অভিবাসন বিভাগ।
মোহাম্মদ আবদুল কাদের
১ মিনিটে পড়ুন

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের তেলোক পাংলিমা গারাংয়ের জোহান সেতিয়া গ্রামের হালিয়া মুদা রোডের পাশে একটি সবজি ক্ষেতে অভিযান চালায়।

প্রায় পাঁচ হেক্টর জমির ওপর বিস্তৃত ক্ষেতটি বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে ৭০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এদের মধ্যে ৬৫ জনকে আটক করা হয়। তাদের সবাই নির্মাণ খাতের অস্থায়ী কাজের মেয়াদ উত্তীর্ণ পারমিট ব্যবহার করে কাজ করছিলেন।

আটক হওয়াদের মধ্যে ৪২ জন বাংলাদেশি। এছাড়া ১৪ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশীয়, দুইজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

তাদেরকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি), ধারা ১৫ (১) (সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ধারা ৩৯ (বি) লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। আরও জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।