Bangladesh ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, ৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁ জনপদ 

মো : অহিদুল ইসলাম
  • আপডেট সময় : ০৩:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, ৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁ জনপদ

নওগাঁ প্রতিনিধিঃ ঘড়ির কাটা সকাল সাড়ে ৮টার ঘরে। ঝড়ছে শিশির, পড়ছে কুয়া, দেখা নেই সূর্যের, মেঘলা রয়েছে আকাশ। আর ঘন কুয়াশার সাথে উত্তর থেকে বয়ে আসা হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। প্রায় গত দুই সপ্তাহ থেকে হাড় কাঁপানো ঠান্ডার জবুথবু জনজীবন। এ জেলায় কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ৮ থেকে ১১ ডিগ্রির ঘরে। আজ নওগাঁর তাপমাত্রা নেমে এসেছে ৬ ডিগ্রির ঘরে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় বদলগাছী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এটিই চলতি শীত মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক।

আবহাওয়া কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, শীত যাচ্ছে না। আরও কয়েক দিন এরকম থাকবে। বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এছাড়াও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাথে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে।

এদিকে কনকনে শীতের কারণে জনজীবন জবুথুবু হয়ে পড়েছে। নেমে এসেছে তীব্র শীতের ভয়। সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছে বেকায়দায়। সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

জানা যায়, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। আজ ভোর থেকেই কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। দশ হাত পর পর কোন কিছু দেখা যাচ্ছে না। সড়ক গুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করছে। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, ৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁ জনপদ 

আপডেট সময় : ০৩:৪৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬