সংবাদ শিরোনাম ::
প্রচ্ছদ /
অপরাধ ও দুর্ণীতি, অর্থনীতি, আইন আদালত, উচ্চ শিক্ষা, কৃষি, ক্যাম্পাস, খুলনা বিভাগ, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম বিভাগ, চাকুরী, জাতীয়, ঢাকা বিভাগ, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাসের খবর, ফটো গ্যালারি, ফেসবুক নিউজ, বরিশাল বিভাগ, বিনোদন, বিশ্ব সংবাদ, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, লাইফস্টাইল, লিড ছবি, সম্পাদকীয়, সিলেট বিভাগ, স্বাস্থ্য
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিএনপির মিডিয়ার সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।
বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।














