Bangladesh ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ম এনটিআরসিএ ( প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান) নিয়োগ পরীক্ষার ভাইভা দ্রুত শুরু করার দাবিতে কর্মসূচি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

নতুন বছরে প্রথমবার কত বাড়ল স্বর্ণের দাম!

সাইফুল সরকার
  • আপডেট সময় : ০৫:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

নতুন বছরে প্রথমবার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ১৫৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। ফাইল ছবি

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার  ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত বছরের ২৯ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ৩০ ডিসেম্বর থেকে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন বছরে প্রথমবার কত বাড়ল স্বর্ণের দাম!

আপডেট সময় : ০৫:৫৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫