Bangladesh ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নব নির্বাচিত মাননীয় এমপি আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়সার লিংকন কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মুরাদনগরে ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের দিন-রাত্রি অভিযান

আলমগীর হোসেন
  • আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন

মানুষরূপী কিছু মাটি-খাদকের নিষ্ঠুর লোভ আর নির্মম আঘাতে প্রকৃতির বুকে এক অব্যক্ত আর্তনাদ হয়ে দাঁড়িয়েছে দানবরূপী এক যন্ত্র ড্রেজার মেশিনের তাণ্ডব। ক্ষতবিক্ষত হচ্ছে ফসলের মাঠ। মানুষরূপী দানবদের থাবায় বিরাণ ভূমিতে পরিণত হচ্ছে কৃষকের ফসলি জামি। কৃষকের বুকের চাপা কষ্ট আর হাহাকার দূর করে সবুজ ফসলের স্বাদ ফিরিয়ে দিয়ে অবাধ মাটি কাটার এই আত্মঘাতী অধ্যায়ের সমাপ্তি ঘটাতে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।

শনিবার (১১ জানুয়ারি) দিনে ও রাতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে অবৈধ ড্রেজিং ও মাটি কাটার বিরুদ্ধে সারাশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
এসময় মুরাদনগর সদর ইউনিয়নে সোনাপুর এলাকা হতে ২ টি ড্রেজার অপসারণসহ নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: হানিফ নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের দিলালপুর মোবারক ব্রিকসের পাশে ফসলি জমি থেকে ১ টি এক্সক্যাভেটর অপসারণ ও
ইউসুফনগর এলাকা হতে ২ টি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৩ টি মামলায় ৫ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুরাদনগরে ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের দিন-রাত্রি অভিযান

আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫