Bangladesh ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ম এনটিআরসিএ ( প্রতিষ্ঠান প্রধান ও সহ- প্রধান) নিয়োগ পরীক্ষার ভাইভা দ্রুত শুরু করার দাবিতে কর্মসূচি শ্রেণিকক্ষে পাঠদান চালু রাখার দাবি জানালো বাবেশিকফো ডিজিটাল যুগে শিক্ষা: অনলাইন ও অফলাইন ক্লাসের বাস্তবতা স্কুল পর্যায়ে অনলাইন ক্লাস কি আদৌ প্রয়োজন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল নয়—প্রয়োজন বাস্তবসম্মত ও ন্যায্য সুবিধা। নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় ইটভাটার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শিক্ষক নিহত নওগাঁয় অনলাইন জুয়ার এজেন্ট এক কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আটক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল। ২০২৫ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে জোভান-তটিনী!

SHOMON ARMAN
  • আপডেট সময় : ১১:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

ছোট পর্দার দুই প্রিয় মুখ জোভান ও তটিনী। একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন তারা। এবার এই দুই তারকা বাধ্য হয়ে করেছেন বিয়ে!

প্রেম ও বিয়ে নিয়ে অনেক গল্প উঠেছে পর্দায়। কিন্তু এতটা পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার মজার ও সাসপেন্সে ভরা চিত্রনাট্য খুব বেশি দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া জোভান-তটিনীর ‘বিয়ের গণ্ডগোল’ থেকে।ন জয়নাল আবেদিনের চিত্রনাট্য আর মাসরিকুল আলমের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে। গল্পটির প্রধান দুই চরিত্র অনিক আর তন্দ্রা।

নাটকটির গল্পে দেখা গেছে, অনিকের মা মনিরা বেগম সাইকো টাইপের। কথায় কথায় আত্মহত্যা করার হুমকি দেন। তাই যখন বন্ধুর মেয়ে তন্দ্রার সঙ্গে অনিকের বিয়ে ঠিক করলেন, তখন প্রেমিকা থাকা সত্ত্বেও অনিকের বলার সাহস হলো না মাকে, যে সে বিয়ে করবে না। অন্যদিকে তন্দ্রারও প্রেমিক আছে। কিন্তু তার বাবা প্রচণ্ড রাগী। তার বিরুদ্ধে কথা বলার সাহস পুরো এলাকার কারোর নেই। আর তন্দ্রা তো ভীতু অনেক। তাই সেও বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো।

নাটকটিতে, অনিক চরিত্রে দেখা যাচ্ছে ফারহান আহমেদ জোভানকে।আর তন্দ্রা চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীকে।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটির গল্প তো এখন সবারই জানা। তবে আমরা চেষ্টা করেছি প্রেম আর ঘর পালানোর গল্প নিয়ে একটা ভিন্নমাত্রার গল্প দেখাতে। দর্শকদের প্রশংসা আর ইউটিউব ভিউ দেখে মনে হচ্ছে, সেই চেষ্টায় আমরা কিছুটা সফল। বলা উচিত, অন্যদের পাশাপাশি নাটকটির দুই প্রাণ জোভান ও তটিনী নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন।

‘বিয়ের গণ্ডগোল’-এ অভিনয় করেছেন মনিরা মিঠু, কচি খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাধ্য হয়েই বিয়ের পিঁড়িতে জোভান-তটিনী!

আপডেট সময় : ১১:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫